Latest

শিবগঞ্জ সীমান্ত

শিবগঞ্জ সীমান্তে ২৮ লাখ টাকার চোরাই মোবাইল জব্দ, আটক ৩

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ২৮ লাখ টাকা মূল্যের চোরাই মোবাইল ফোন ও একটি মোটরসাইকেলসহ তিনজনকে আটক করেছে বিজিবি। ৫৯ বিজিবির বিশেষ টহল দল উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়ন থেকে এই চোরাকারবারিদের গ্রেপ্তার করে। সীমান্ত দিয়ে অবৈধ চোরাচালান রোধে বিজিবির এই জোরালো অভিযান এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
চাঁপাইনবাবগঞ্জে বিজিবি ও গ্রামবাসীর সতর্কতায় পুশইনের চেষ্টা ব্যর্থ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্ত এলাকায় সম্ভাব্য অবৈধ অনুপ্রবেশের একটি প্রচেষ্টা বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর যৌথ সতর্কতায় প্রতিহত হয়েছে। বিজিবির দাবি, ভারতের অভ্যন্তরে সন্দেহজনক ব্যক্তিদের অবস্থানের তথ্য পাওয়ার পর সীমান্তে নজরদারি জোরদার করা হয়। পরে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিএসএফ নিজস্ব যানবাহনে অন্যত্র নিয়ে যায়।

শিবগঞ্জ সীমান্তে ভারতীয় ট্রাকের যন্ত্রাংশসহ পাথরবোঝাই ট্রাক জব্দ, আটক ১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) বিশেষ অভিযান চালিয়ে পাথরের ভেতরে লুকানো অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ট্রাকের যন্ত্রাংশসহ একটি ট্রাক জব্দ করেছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত পুকুর থেকে ভারতীয় যানবাহনের যন্ত্রাংশ জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২০৭ পিস ভারতীয় যানবাহনের যন্ত্রাংশ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির দাবি, চোরাচালানের মাধ্যমে আনা এসব যন্ত্রাংশ একটি পরিত্যক্ত পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশ ইনচেষ্টা প্রতিহত করল বিজিবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে পুশ ইন করার চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর পতাকা বৈঠকের পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ওই ব্যক্তিদের নিজেদের ভূখণ্ডে ফিরিয়ে নেয়।

শিবগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মাদক উদ্ধার, আটক ২

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযানে দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একটি ট্রাক, ২ হাজার ৮৫ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ, ৫৮৫ পিস ইয়াবা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। উদ্ধার করা মালামালের মোট আনুমানিক মূল্য প্রায় ৭০ লাখ ৩৫ হাজার টাকা।